পোস্টগুলি

দুষ্টু মিষ্টু

দুষ্টু মিষ্টু মুনমুন মুখার্জ্জী  চঞ্চল, চপল, চতুর, চাউনি-- মন বলে যেন তোমাকে চিনি, দুষ্টু মিষ্টু খরগোশ একটু শোনো, ডিম নিয়ে তুমি খেলছ কেন? ফাটলে ডিম কি হবে উপায়?  মালিক এসে বকবে তোমায়।  ছোঁয়াছুঁয়ি খেলা খেলব চল,  টাটকা গাজর চায় তো বল। চাইলে লুকোচুরি খেলতেই পারি,  তোমাদের সাথে নাচাতেও পারি,  থকে গেলে একটু জিরিয়ে নিও,  আমাকে আদরটা করতে দিও।

চেনা কাহিনী

চেনা কাহিনী মুনমুন মুখার্জ্জী সুখ-দুঃখ, হাসি-কান্না আমাদের চিরসাথী। যদিও দুঃখ থাকে আমাদের সাথে সব চেয়ে বেশী। কিন্তু একঝলক খুশির বাতাস সব ধুয়ে মুছে একাকার করে দেয়। তখন সব ভুলে আমাদের মন আনন্দে ভরে ওঠে। যার রেশ কখনো কখনো সারা জীবন থেকে যায়।  এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল।  সেবার গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষা। পরীক্ষার ঠিক দিন ১৫/১৬ আগে একদিন রাত দুটোয় গ্রাম থেকে একটা গাড়ী এসে মা বাবাকে তুলে নিয়ে যায়।  যাবার আগে আমাকে বাবা ঘুম থেকে ডেকে তোলে বাইরের দরজা লাগানোর জন্য। তাই কিছুই শুনতে পাই নি। কিন্তু আন্দাজ করতে পেরেছিলাম নিশ্চয়ই দাদুর কিছু হয়েছে। মনটা ভার হয়ে যায়। যাবার ইচ্ছা থাকলেও কিছু করার ছিল না। বোনের মাধ্যমিক শেষ, ভাই-এর উচ্চমাধ্যমিক শেষ। কিন্তু পরদিন তার জয়েন্টের পরীক্ষা ছিল।  আর আমার কথা তো আগেই বলেছি। এমনিতেই লেখাপড়ায় আমি খুব ভালো ছিলাম না। বিশ্বাস ছিল গেলে নির্ঘাত ফেল! দুদিন পরে এক দিদি এসে খবর দিল বাবা বলেছে আমরা সবাই যেন সকালেই গ্রামের বাড়িতে যাই বাবার মাইনের খাম নিয়ে। অশৌচ পালতে হবে। আমি একটু অবাক হই। কারণ বাবা লেখাপড়া ব্যপারে খুব শক্ত। অবশ্য আমি থাকল...

হাসি খুশি

হাসি খুশি মুনমুন মুখার্জ্জী  মনটা আমার দুঃখ পোষে,  সেই যে আমার সেরা সাথী, মাঝে মাঝে সুখের হাওয়া  আমার ঘরে জ্বালায় বাতি।  অল্প একটু সুখের হাওয়া  দুঃখকে করে সে সহনীয়,  দুফোঁটা মুক্ত হয়তো ঝরে,  মনটা কিন্তু হয় কমনীয়।  সুখের হাওয়ার দোলা লেগে  মন হাসে ঠিক খিলখিলিয়ে দুঃখের সাগর এক নিমেষে  কোথাও যেন যায় মিলিয়ে। হাসি যেন ছোঁয়াচে রোগ,  যে দেখে সেও ওঠে হেসে,  হাসতে গিয়ে কেউ আবার  অকারণেই কেঁদে ভাসে। আমার হাসি দেখে যখন  সবাই হাসে অকারণে,  খু‌শি তখন বাঁধন ছাড়া  আমার ছোট্ট অন্তর মনে।  দুঃখ থাক মনের কোণে,  খুব যতনে, সংগোপনে,  হাসার সুযোগ খুঁজি আমি, খুশি ছড়াতে সবার প্রাণে।

৬) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) জীবনের তিক্ততা _______________ বন্ধু, এমন কেউ নেইরে যাকে ছিনিয়ে নিয়ে তুই আমাকে কষ্ট দিবি; জীবনে এত ধোঁকা খেয়েছি, আমি ভালোবাসতেই ভুলে গেছি! ২) পাপ পুণ্য ________ -তোমার উপর এত অত্যাচার করেছি, তাও তুমি কিডনি দেবে? -তোমার পাপের ফল তুমি পাচ্ছো, আমি নাহয় একটু পুণ্য করলাম। ৩) লড়াই-ই জীবন _____________ -আজ আছি, কাল নেই, কি হবে লড়াই করে? -ভ্রুণ অবস্থা থেকে লড়ছি, আজকে হার মানায় নাকি? জীবনের নামই লড়াই! ৪) অবিবেচক _________ -কাকু, বাবা শয্যাশায়ী, কিছু টাকা ধার দেবেন? -সেকি? তোমার বাবার তো অনেক টাকা.. -জানি, সবটাই তিনি লক করে রেখেছেন! ৫) অব্যাহতি ________ -তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, দিনরাত শুধু আবৃত্তি, নাটক-- -তুমি আছো বলেই তো নিশ্চিন্তে সব চালিয়ে যাচ্ছি সোনাবৌ! ৬) দৃষ্টিভঙ্গির পার্থক্য ______________ -"কি পরে এসেছো, সবাই তাকাচ্ছে"। অতীনকে মল্লিকা রেগে বললো, "কেউ তাকাচ্ছে না, তোমার কাছেই আমার পোশাকটাই মুখ্য, আমি গৌণ! ৭) শুদ্ধিকরণ _________ বীজনবাবু মহামারীতে মৃত বন্ধুর শবদাহ করে ফিরলেন।  তাঁর মা বললেন, খোকা ভালো করে স্যানিটাইজা...

৫) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) আমার তুমি ___________ যদি আমাকে জানতে চাও, আমার লেখা পড়ে যাও;  যদি চিনতে চাও, ভাবনায় মন রাঙাও;  যদি পেতে চাও, কলমসাথী হও। ২) জীবনের সীমারেখা ________________ জীবনের পথটাই বাঁকা,  কেউ একা থাকতে চাইলেও অদৃশ্য কলমের আঁচড়ে মুছে যায় সব সীমারেখা।  শেষকালে সব শূণ্য, একেবারে ফাঁকা। ৩) তোকে পেলে আর কি চাই ______________________ আমি চাইনি হতে সাহিত্যিক, চাইনা হতে কবি,  তোর মনের গোপণ কুঠুরিতে রাখবি কি আমার ছবি?  তুই কি আমার হবি? ৪) ভালোবাসার ধরণ ___________ যে তোকে ভালোবাসে ভালোবাসিস তাকে যখন তখন, অপাত্রে ভালোবেসে করিস না নিজের চরিত্র স্খলন; তারচেয়ে ভালো যে তোর মরণ। ৫) চাইলেই স্বপ্ন সত্যি হয় ___________________ -দাদাভাই, তোমরা সবাই শব্দের জাদুকর, কথার পিঠে কথা দিয়ে স্বপ্ন দেখাও জীবনভর। -বোনুরে, দেখনা তোরাই পারবি স্বপ্নগুলোকে সত্যি করতে! ৬) ভয়কে জয় ___________ আমি মনে মনে ভাবি, ভয়টা আমাদের মনের দেশে, যতবেশি খাই ততবেশি দেখায়। আর ভয় খাবনা, দেখবো কেমন চোখ রাঙায়! ৭) অজানা আতঙ্ক _____________ ছোট্ট সুমি মাকে বলে, "আর ...

৪) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) সেকেলে ভাবনা ______________ -কি হল মালতি, তোমার মেয়ে রোজ বিদ্যালয় যায়না কেন? -দিদিমণি, ওর বাবা বলে যে, মেয়েরা পড়লে চরিত্রহীন হয়ে যায়। ২) গোপন মানসিকতা ________________ -বৌয়ের দিদি বলেই তোমাকে দিদিই বলতে হবে? তুমি বয়সে ছোট, নাম ধরেও ডাকা যায়। -যেত, তোমার মনটা পরিস্কার থাকলে! ৩) বলার জন্য বলা ______________ ছেলেটার জন্য মায়া হয়; আমার হাসি পায়। কাকু আমাকে বলেছিল, "ভালো ফলাফল হলেই কি বিজ্ঞান পড়তে হবে"? নিজের ছেলেকে-- ৪) অনিচ্ছা ______________ -তুমি গান জানো জানতাম নাতো-- -জানতাম একসময়ে, এখন সব অতীত। -আবার শুরু করো! -পরিবেশ পরিস্থিতি মানুষকে সব ভুলিয়ে দেয়। ৫) বাস্তব জ্ঞান ______________ নন্দিনী: সব ব্যপারে কৈফিয়ৎ দাবি করলে ভালো লাগে না! মা: তোমার ভালো লাগা না লাগাতে বাস্তব বদলে যাবে কি? ৬) চিরদিনের কথা _____________ আজও মনে পড়ে সেদিনকার কথা, চিঠিতে তোমার ব্যাকুলতা, বছরান্তে দেখা করার কতইনা কাকুতি মিনতি-- আজও কি ভাবো আমার কথা? ৭) না বলা কথা ___________ পোস্ট অফিসের কাকু আর হাঁক দেয় না, নীল খামের চিঠি আর আসে না। মনের কথাও আর...

৩) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) টাকার মায়া __________ জানিস বন্ধু, আমি তাকেই ভালোবাসতাম যে আমাকে ভালোবাসতো, কিন্তু সে যে আরও অনেককেই ভালোবাসে তা জানতাম না। টাকার মায়া--- ২) অতিরিক্ত আত্মবিশ্বাসী ___________________ কি যে ছাইপাঁশ লেখো, টাকা পেলে তাও বুঝতাম, আমাকে দেখো.. খবরের শিরোনাম:- অন্যমনস্কভাবে গরম জলের বালতিতে বিদ্যুৎপৃষ্ট হন বিবেকবাবু! ৩) মানুষ গিরগিটি _____________ ভাইপোর জন্মদিন, ঘরে অনেকের নিমন্ত্রন। রামু রাতের খাবার কিনে বাড়িতে ঢুকতেই তার দাদা বৌদি বলল, "আজ তো আমরাই দিতাম"! ৪) সবাই নিজের নিজের ___________________ অভিমানে সুবল বলল, "দিদি তুমি বৌদিদের কিচ্ছু বললে না?" -"তোর বউ নেইতো ভাই, গেলে ওদের ঘরেই উঠতে হয়।" ৫) চিটিং ______ তিল তিল করে জমানো টাকা, অতিরিক্ত লোভে চিটফান্ডে জমা করেন রথিনবাবু;  শেষে চিটিংয়ের শিকার হন। শোকে শরীর ভেঙে যায়! ৬) নিজের পরিচয় _____________ কখনো কখনো নিজের পরিচয় ঘটা করে দিতে হয় লোকের বিশ্বাস অর্জনের জন্য; তাতে অনেকে বললে বলবে নিজের ঢাক পেটাচ্ছে! ৭) রেজিস্ট্রি বিয়ে _____________ বুঝলি রেজিস্ট্রিটা করেই ফেলি...

২) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) ঘন বর্ষা ________ সেদিনও এমনি আকাশের মুখ ছিল ভার, ঘনঘোর বর্ষা, বর্ষাতি ছিল না সাথে, তুমি ছাতা নিয়ে ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছিলে! ২) সাধন ভজন ___________ বন্ধু মধুসূদন এত বছর ধরে তুমি মঠে সাধন ভজন করছো, মা-মরা মেয়েটা বা তোমার মা-বাবার খবর নিয়েছো?  ৩) একলা মন _________ সন্তান বিদেশে থাকে। স্বামী মারা যাওয়ার পর মীরাদেবী একাই সমাজসেবী সংগঠন গড়েন। তাঁর একলা মন এখন আর একলা নয়। ৪) উপযুক্ত শিক্ষিত ______________ রাজীব বাবু ছেলেকে বহু কষ্ট করে শিক্ষিত করলেন। ছেলে ভালো উপার্জন শুরু করতেই পিতা মাতার বিশ্ব ভ্রমণের ব্যবস্থা করেন। ৫) নিদ্রাহীন নির্বাসন _______________ একমাত্র ছেলে কলেজ না গিয়ে খবরের কাগজ বিলি করে, অভাবী সুব্রতবাবুর রাতগুলো নিদ্রাহীন নির্বাসনে কাটে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে। ৬) অনলাইন বনাম বেকারত্ব _____________________ -বন্ধু, তোরা বড্ড অবুঝ, কাকু যুগের সঙ্গে বেমানান, অনলাইন কিছুই পারেন না। -চেষ্টা করিনি, তোমাদের মতো বেকারের সংখ্যা বাড়বে! ৭) নীরব সংলাপ ____________ মিলনের আকাঙ্খায় নদীর দুই পাড় কেঁদে যতই বানভাসি হয় ততই দূরত্ব...

মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) প্রতিশোধের আগুন ________________ সজল কাঁদতে কাঁদতে ইংরেজি দিদিমণিকে বলে আপনি বিদ্যালয়ের পরীক্ষায় ইংরেজিতে কম নম্বর দিয়ে প্রতিশোধ নিতেই পারেন, বোর্ডে আটকাতে পারবেন? ২) অসময়ের সাথী __________ -আচ্ছা স্নেহা, তুমি রোজ দেরি করে আসো কেন বলো তো? -রজত তুমি আমার অসময়ের সাথী, তাই সময়ে আসি না। ৩) মুক্তি নেই _________ সরস্বতী পূজায় অংকের শিক্ষক আল্পনার গায়ে হাত দেওয়ায় সে প্রধান শিক্ষিকার কাছে নালিশ জানায়। জীবন তার দুর্বিষহ হয়ে ওঠে। ৪) স্বপ্নের ধানখেত _____________ দশ বছর বাইরে শ্রমিকের কাজ করে রতন গ্ৰামে এক বিঘে জমি কিনে চাষ করেছে। স্বপ্নের ধানখেত দেখে সে আত্মহারা। ৫) শুকনো পাতা _____________ বাড়ি বদলের সময় মালতি বাড়িওলিকে বলে, "মাসিমা আপনি আমাদের সাথে যেতে পারতেন!" মাসিমা:- "ঝরা পাতাকে সাথে নিতে নেই মা!" ৬) লাভ লোকসান ________ বাংলা শিক্ষিকা সোহিনীকে বলেন, "দেখ আমি কোনো ঝুটঝামেলায় থাকি না, তোকেও বারণ করছি বিদ্যালয়ের বিতর্কে থাকতে, লাভ নেই কোনো।" ৭) আনুগত্য ________ -কপিল, কাল বৌভাতের দিন নতুন বৌমাকে আলতা পরিয়ে ...
স্বপ্তরত্নে বেদতন্ত্রী  মুনমুন মুখার্জ্জী ১) বাউল মন __________ ওরে মন, চাইলেই তুই বাউল হতে পারিস, জাত ধর্মের লড়াই থেকে দূরে থাকতেও পারিস। কি পাবি লড়াই করে সেটা বলতে পারিস? পারলে কারণটা বলিস। ২) বন্ধু রে ________ ভালোবাসা দিবি তো দে নিন্দা করিস না, একসঙ্গে চলবি তো চল পিছনে লাগিস না। অন্যকে বোঝার কেন রে চেষ্টা করিস না? অহংকারটা ছাড় না।
স্বপ্তরত্নে বেদতন্ত্রী  মুনমুন মুখার্জ্জী ১) জ্ঞানওয়ালা ___________ সবাই দেখছি দিচ্ছে জ্ঞান  ওটাই সবচেয়ে সস্তা, একই কথা প্যানপ্যান করে হোকনা পচা বস্তা। ওরাই সবচেয়ে পালটি খায় পস্তাতে হলে পস্তা, জ্ঞানীরা নয়তো সস্তা। ২) একটুখানি অন্যরকম __________________ আমি কোনো কম্মের নই সবার কথা শুনবো। কে কি করছে দেখতেই চারিদিকে নজর রাখবো; নারদ গিরির সুযোগ পেলে একটু সেটাও করবো! অকারণে অনেককেই জ্বালাবো। ৩) কাজের কাজ ____________ আমিও পারি, তুমিও পারো চাইলেই পারা যায়, অকাজের মাঝে সারাটা জীবন কাজটাই রয়ে যায়। কাজের কাজ ভাবতেই থাকি সময়টা বয়ে যায়-- জীবনীশক্তিই ফুরিয়ে যায়। ৪) কাজের মানুষ ____________ কাজের মানুষ কাজটা করে নিন্দা করে নিন্দুকে, নিজেকে জাহির করতে কেউবা গুলিটা ভরে বন্দুকে। পায়ের তলার মাটি সরলে ছুরিও মারে বন্ধুকে! ভালোবাসা কাঁদে সিন্দুকে। ৫) বন্দি জীবন __________ জীবনটা যেন সোনার খাঁচা মনটা বন্দি পাখি, অপছন্দের কাজও মানতে বাধ্য কর্তব্যে থাকে ফাঁকি। প্রতিবাদ করার কথা ভাবছো বিপদ আনবে নাকি? হিসেবটা থাকেই বাকি। ৬) চল পালিয়ে যাই ______________ ওরে মন, চল পালাই দূর অজানার দেশে, ...