পোস্টগুলি

অন্তারম্ভের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পূর্ণিমার রাতে

পূর্ণিমার রাতে মুনমুন মুখার্জ্জী এই ফাল্গুনী পূর্ণিমা আমাদের ভালবাসার সাক্ষী হয়ে থাক-- থাক সাক্ষী পাশাপাশি আসার এই মায়াবী রাত; রাতটা আজ স্মৃতি হয়ে থাক আমাদের মনের কোণে, মনের কোণে জমে যদি মেঘ পড়বে তোমাকে মনে; মনের আকাশে ধ্রুবতারা তুমি, বাঁধব ঘর একসাথে- একসাথে আমরা হারিয়ে যাব নতুন আলোর পথে! আলোর পথে না যেন মাড়ায় কোনো দূর্জনের ছায়া! ছায়াসঙ্গী হয়েই থেকো সাথে, হোকনা পৃথক কায়া; কায়া ছেড়ে যদি যাই কখনো অজানার সন্ধানে-- সন্ধান করবে হয়তো পূর্ণিমার আর এক ফাল্গুনে।