গুরুত্বহীন মুনমুন মুখার্জ্জী না, তুমি আসবেই তা বলোনি, শেষ মুহূর্তেও আসবে না বলোনি-- অপেক্ষায় ছিলাম তোমার পথ চেয়ে; হয়তো কোনোদিনই আমাকে গুরুত্ব দাওনি! পরিস্কার বললেই ভালো হতো সবচেয়ে।
নিয়মানুবর্তিতা মুনমুন মুখার্জ্জী বলছো যা সবই শুনছি সবাই-- মানতে পারছি বলো আর কোথায়? চোরাবালিতে ডুবে গেলে মিথ্যার জাহাজ বুঝতে পারবে তখন কে কোথায়? সবার পক্ষে ভালো নিয়মে চলাই।
দেশনায়কের প্রতি মুনমুন মুখার্জ্জী দেশনায়ক বলে আমরা তোমাকেই মানি, তোমার মতবাদ করেছি তাই আত্মীকরণ; ভারতবাসীর বুকে রয়েছে চাপা আগুন-- আঁধারে আজও তোমার জীবন মরণ! আজীবন শ্রদ্ধায় তোমায় করব বরণ।
পঞ্চবাণ মুনমুন মুখার্জ্জী নতুন নিয়মে পথ চলা শুরু, পারব কিনা ভেবে বুক দুরুদুরু, পাঁচের জালে বার্তা হবে গুরু, দশ পঁচিশ ছেড়ে, পঞ্চবাণ শুরু, সাফল্যের লাভ হবে সাহিত্যের চুড়ো।