পোস্টগুলি

গল্পিকা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

৬) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) জীবনের তিক্ততা _______________ বন্ধু, এমন কেউ নেইরে যাকে ছিনিয়ে নিয়ে তুই আমাকে কষ্ট দিবি; জীবনে এত ধোঁকা খেয়েছি, আমি ভালোবাসতেই ভুলে গেছি! ২) পাপ পুণ্য ________ -তোমার উপর এত অত্যাচার করেছি, তাও তুমি কিডনি দেবে? -তোমার পাপের ফল তুমি পাচ্ছো, আমি নাহয় একটু পুণ্য করলাম। ৩) লড়াই-ই জীবন _____________ -আজ আছি, কাল নেই, কি হবে লড়াই করে? -ভ্রুণ অবস্থা থেকে লড়ছি, আজকে হার মানায় নাকি? জীবনের নামই লড়াই! ৪) অবিবেচক _________ -কাকু, বাবা শয্যাশায়ী, কিছু টাকা ধার দেবেন? -সেকি? তোমার বাবার তো অনেক টাকা.. -জানি, সবটাই তিনি লক করে রেখেছেন! ৫) অব্যাহতি ________ -তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, দিনরাত শুধু আবৃত্তি, নাটক-- -তুমি আছো বলেই তো নিশ্চিন্তে সব চালিয়ে যাচ্ছি সোনাবৌ! ৬) দৃষ্টিভঙ্গির পার্থক্য ______________ -"কি পরে এসেছো, সবাই তাকাচ্ছে"। অতীনকে মল্লিকা রেগে বললো, "কেউ তাকাচ্ছে না, তোমার কাছেই আমার পোশাকটাই মুখ্য, আমি গৌণ! ৭) শুদ্ধিকরণ _________ বীজনবাবু মহামারীতে মৃত বন্ধুর শবদাহ করে ফিরলেন।  তাঁর মা বললেন, খোকা ভালো করে স্যানিটাইজা...

৫) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) আমার তুমি ___________ যদি আমাকে জানতে চাও, আমার লেখা পড়ে যাও;  যদি চিনতে চাও, ভাবনায় মন রাঙাও;  যদি পেতে চাও, কলমসাথী হও। ২) জীবনের সীমারেখা ________________ জীবনের পথটাই বাঁকা,  কেউ একা থাকতে চাইলেও অদৃশ্য কলমের আঁচড়ে মুছে যায় সব সীমারেখা।  শেষকালে সব শূণ্য, একেবারে ফাঁকা। ৩) তোকে পেলে আর কি চাই ______________________ আমি চাইনি হতে সাহিত্যিক, চাইনা হতে কবি,  তোর মনের গোপণ কুঠুরিতে রাখবি কি আমার ছবি?  তুই কি আমার হবি? ৪) ভালোবাসার ধরণ ___________ যে তোকে ভালোবাসে ভালোবাসিস তাকে যখন তখন, অপাত্রে ভালোবেসে করিস না নিজের চরিত্র স্খলন; তারচেয়ে ভালো যে তোর মরণ। ৫) চাইলেই স্বপ্ন সত্যি হয় ___________________ -দাদাভাই, তোমরা সবাই শব্দের জাদুকর, কথার পিঠে কথা দিয়ে স্বপ্ন দেখাও জীবনভর। -বোনুরে, দেখনা তোরাই পারবি স্বপ্নগুলোকে সত্যি করতে! ৬) ভয়কে জয় ___________ আমি মনে মনে ভাবি, ভয়টা আমাদের মনের দেশে, যতবেশি খাই ততবেশি দেখায়। আর ভয় খাবনা, দেখবো কেমন চোখ রাঙায়! ৭) অজানা আতঙ্ক _____________ ছোট্ট সুমি মাকে বলে, "আর ...

৪) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) সেকেলে ভাবনা ______________ -কি হল মালতি, তোমার মেয়ে রোজ বিদ্যালয় যায়না কেন? -দিদিমণি, ওর বাবা বলে যে, মেয়েরা পড়লে চরিত্রহীন হয়ে যায়। ২) গোপন মানসিকতা ________________ -বৌয়ের দিদি বলেই তোমাকে দিদিই বলতে হবে? তুমি বয়সে ছোট, নাম ধরেও ডাকা যায়। -যেত, তোমার মনটা পরিস্কার থাকলে! ৩) বলার জন্য বলা ______________ ছেলেটার জন্য মায়া হয়; আমার হাসি পায়। কাকু আমাকে বলেছিল, "ভালো ফলাফল হলেই কি বিজ্ঞান পড়তে হবে"? নিজের ছেলেকে-- ৪) অনিচ্ছা ______________ -তুমি গান জানো জানতাম নাতো-- -জানতাম একসময়ে, এখন সব অতীত। -আবার শুরু করো! -পরিবেশ পরিস্থিতি মানুষকে সব ভুলিয়ে দেয়। ৫) বাস্তব জ্ঞান ______________ নন্দিনী: সব ব্যপারে কৈফিয়ৎ দাবি করলে ভালো লাগে না! মা: তোমার ভালো লাগা না লাগাতে বাস্তব বদলে যাবে কি? ৬) চিরদিনের কথা _____________ আজও মনে পড়ে সেদিনকার কথা, চিঠিতে তোমার ব্যাকুলতা, বছরান্তে দেখা করার কতইনা কাকুতি মিনতি-- আজও কি ভাবো আমার কথা? ৭) না বলা কথা ___________ পোস্ট অফিসের কাকু আর হাঁক দেয় না, নীল খামের চিঠি আর আসে না। মনের কথাও আর...

৩) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) টাকার মায়া __________ জানিস বন্ধু, আমি তাকেই ভালোবাসতাম যে আমাকে ভালোবাসতো, কিন্তু সে যে আরও অনেককেই ভালোবাসে তা জানতাম না। টাকার মায়া--- ২) অতিরিক্ত আত্মবিশ্বাসী ___________________ কি যে ছাইপাঁশ লেখো, টাকা পেলে তাও বুঝতাম, আমাকে দেখো.. খবরের শিরোনাম:- অন্যমনস্কভাবে গরম জলের বালতিতে বিদ্যুৎপৃষ্ট হন বিবেকবাবু! ৩) মানুষ গিরগিটি _____________ ভাইপোর জন্মদিন, ঘরে অনেকের নিমন্ত্রন। রামু রাতের খাবার কিনে বাড়িতে ঢুকতেই তার দাদা বৌদি বলল, "আজ তো আমরাই দিতাম"! ৪) সবাই নিজের নিজের ___________________ অভিমানে সুবল বলল, "দিদি তুমি বৌদিদের কিচ্ছু বললে না?" -"তোর বউ নেইতো ভাই, গেলে ওদের ঘরেই উঠতে হয়।" ৫) চিটিং ______ তিল তিল করে জমানো টাকা, অতিরিক্ত লোভে চিটফান্ডে জমা করেন রথিনবাবু;  শেষে চিটিংয়ের শিকার হন। শোকে শরীর ভেঙে যায়! ৬) নিজের পরিচয় _____________ কখনো কখনো নিজের পরিচয় ঘটা করে দিতে হয় লোকের বিশ্বাস অর্জনের জন্য; তাতে অনেকে বললে বলবে নিজের ঢাক পেটাচ্ছে! ৭) রেজিস্ট্রি বিয়ে _____________ বুঝলি রেজিস্ট্রিটা করেই ফেলি...

২) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) ঘন বর্ষা ________ সেদিনও এমনি আকাশের মুখ ছিল ভার, ঘনঘোর বর্ষা, বর্ষাতি ছিল না সাথে, তুমি ছাতা নিয়ে ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছিলে! ২) সাধন ভজন ___________ বন্ধু মধুসূদন এত বছর ধরে তুমি মঠে সাধন ভজন করছো, মা-মরা মেয়েটা বা তোমার মা-বাবার খবর নিয়েছো?  ৩) একলা মন _________ সন্তান বিদেশে থাকে। স্বামী মারা যাওয়ার পর মীরাদেবী একাই সমাজসেবী সংগঠন গড়েন। তাঁর একলা মন এখন আর একলা নয়। ৪) উপযুক্ত শিক্ষিত ______________ রাজীব বাবু ছেলেকে বহু কষ্ট করে শিক্ষিত করলেন। ছেলে ভালো উপার্জন শুরু করতেই পিতা মাতার বিশ্ব ভ্রমণের ব্যবস্থা করেন। ৫) নিদ্রাহীন নির্বাসন _______________ একমাত্র ছেলে কলেজ না গিয়ে খবরের কাগজ বিলি করে, অভাবী সুব্রতবাবুর রাতগুলো নিদ্রাহীন নির্বাসনে কাটে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে। ৬) অনলাইন বনাম বেকারত্ব _____________________ -বন্ধু, তোরা বড্ড অবুঝ, কাকু যুগের সঙ্গে বেমানান, অনলাইন কিছুই পারেন না। -চেষ্টা করিনি, তোমাদের মতো বেকারের সংখ্যা বাড়বে! ৭) নীরব সংলাপ ____________ মিলনের আকাঙ্খায় নদীর দুই পাড় কেঁদে যতই বানভাসি হয় ততই দূরত্ব...

মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) প্রতিশোধের আগুন ________________ সজল কাঁদতে কাঁদতে ইংরেজি দিদিমণিকে বলে আপনি বিদ্যালয়ের পরীক্ষায় ইংরেজিতে কম নম্বর দিয়ে প্রতিশোধ নিতেই পারেন, বোর্ডে আটকাতে পারবেন? ২) অসময়ের সাথী __________ -আচ্ছা স্নেহা, তুমি রোজ দেরি করে আসো কেন বলো তো? -রজত তুমি আমার অসময়ের সাথী, তাই সময়ে আসি না। ৩) মুক্তি নেই _________ সরস্বতী পূজায় অংকের শিক্ষক আল্পনার গায়ে হাত দেওয়ায় সে প্রধান শিক্ষিকার কাছে নালিশ জানায়। জীবন তার দুর্বিষহ হয়ে ওঠে। ৪) স্বপ্নের ধানখেত _____________ দশ বছর বাইরে শ্রমিকের কাজ করে রতন গ্ৰামে এক বিঘে জমি কিনে চাষ করেছে। স্বপ্নের ধানখেত দেখে সে আত্মহারা। ৫) শুকনো পাতা _____________ বাড়ি বদলের সময় মালতি বাড়িওলিকে বলে, "মাসিমা আপনি আমাদের সাথে যেতে পারতেন!" মাসিমা:- "ঝরা পাতাকে সাথে নিতে নেই মা!" ৬) লাভ লোকসান ________ বাংলা শিক্ষিকা সোহিনীকে বলেন, "দেখ আমি কোনো ঝুটঝামেলায় থাকি না, তোকেও বারণ করছি বিদ্যালয়ের বিতর্কে থাকতে, লাভ নেই কোনো।" ৭) আনুগত্য ________ -কপিল, কাল বৌভাতের দিন নতুন বৌমাকে আলতা পরিয়ে ...