স্বপ্তরত্নে বেদতন্ত্রী


 মুনমুন মুখার্জ্জী

১)
বাউল মন
__________
ওরে মন, চাইলেই তুই
বাউল হতে পারিস,
জাত ধর্মের লড়াই থেকে
দূরে থাকতেও পারিস।
কি পাবি লড়াই করে
সেটা বলতে পারিস?
পারলে কারণটা বলিস।

২)
বন্ধু রে
________
ভালোবাসা দিবি তো দে
নিন্দা করিস না,
একসঙ্গে চলবি তো চল
পিছনে লাগিস না।
অন্যকে বোঝার কেন রে
চেষ্টা করিস না?
অহংকারটা ছাড় না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়