পোস্টগুলি

অক্ষর সোপান কাব্য ঘরানা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অদৃশ্য লোকে যাত্রা

অদৃশ্য লোকে যাত্রা মুনমুন মুখার্জ্জী         চোখ শুকায়,      গলা বুজে আসে,      পা কাঁপে থরথর;     শেষ মুহূর্তের দেখা জমে সে স্মৃতির খাতায়।     নিথর মায়াবী চোখ,       উধাও সেই হাসি;        দায়িত্বের বোঝা          শূণ্যে হারায়।

চেতনার ঘরে আলো

চেতনার ঘরে আলো মুনমুন মুখার্জ্জী পঞ্চভূতেই হয়ে যাব লীন যত খুঁজি উপায়, থাকব না অবশেষে পরিণত হবো ছায়েই; লড়াই চাই না তাই, সম্পর্কের বন্ধনে সুন্দর জীবন যে বন্ধুত্বেই।

ঝকমারি

ঝকমারি মুনমুন মুখার্জ্জী      যে দুনম্বরী--    দুই রূপে ঘোরে,  কালোকে সাদা করে;   সিদ্ধহস্ত সে করতে-- জালিয়াতিতে মন চুরি।  ব্যাপারী না হয় তারা,     কিন্তু ঠকছে যারা--    অতিরিক্ত লোভে       যে ঝকমারি।

অব্যক্ত ব্যথা

অব্যক্ত ব্যথা মুনমুন মুখার্জ্জী বাবার কথা ভাবিনা তো আমি কোনো বিশেষ দিনে, চেতনায় অমলিন  আজও তাঁর গল্প কথা; ভাবনা পথরেখায় চলেছি নিঃশব্দে; রয়ে যাবে মনে অব্যক্ত ব্যথা।

অমর কথা

       অমর কথা     মুনমুন মুখার্জ্জী         মনের কথা       মনই জানে না      ভুল করেই চলে,    হারিয়ে চোরাবালিতে অজান্তে মন পায় ব্যথা।   পায় না কুল কিনারা     হাতরে মরে একা;        হয় তখনই        অমর কথা।

স্বপ্নের পৃথিবী

স্বপ্নের পৃথিবী মুনমুন মুখার্জ্জী         সবার স্বপ্ন        সুন্দর পৃথিবী;      নির্মল পরিবেশে    উন্নত মানসিকতা, স্নিগ্ধ ভালোবাসায় মগ্ন     মনুষত্বের প্রকাশ।      আন্তরিক ইচ্ছায়           করবে যত্ন।

মিথ্যা স্বপ্ন

মিথ্যা স্বপ্ন মুনমুন মুখার্জ্জী       স্বপ্ন দেখানো      ভীষণই সোজা     পূর্ণ করা কঠিন;  এ কথা জানে সবাই বলোনা কয়জন মানো  রঙিন জালে ফাঁসিয়ে   খেলি আবেগ নিয়ে       ভীষণ কাঁদাই       তুমিও মানো।

খড়কুটোর ভবিষ্যৎ

খড়কুটোর ভবিষ্যৎ মুনমুন মুখার্জ্জী        খড়কুটোরা      উড়তেই থাকে--    অন্ধ ভক্তের মত  হাওয়ার অভিমুখে! নিয়ন্ত্রণ হারায় তারা   দমকা ঘূর্ণিঝড়েই;   দেমাকের বেলুন      মুখ থুবড়ায়--     আহা বেচারা।