মুহূর্তরাও গল্প শোনায়

 

একগুচ্ছ গল্পিকা

মুনমুন মুখার্জ্জী


১)
প্রতিশোধের আগুন
________________
সজল কাঁদতে কাঁদতে ইংরেজি দিদিমণিকে বলে আপনি বিদ্যালয়ের পরীক্ষায় ইংরেজিতে কম নম্বর দিয়ে প্রতিশোধ নিতেই পারেন, বোর্ডে আটকাতে পারবেন?


২)
অসময়ের সাথী
__________
-আচ্ছা স্নেহা, তুমি রোজ দেরি করে আসো কেন বলো তো?
-রজত তুমি আমার অসময়ের সাথী, তাই সময়ে আসি না।

৩)
মুক্তি নেই
_________
সরস্বতী পূজায় অংকের শিক্ষক আল্পনার গায়ে হাত দেওয়ায় সে প্রধান শিক্ষিকার কাছে নালিশ জানায়।
জীবন তার দুর্বিষহ হয়ে ওঠে।

৪)
স্বপ্নের ধানখেত
_____________
দশ বছর বাইরে শ্রমিকের কাজ করে রতন গ্ৰামে এক বিঘে জমি কিনে চাষ করেছে। স্বপ্নের ধানখেত দেখে সে আত্মহারা।

৫)
শুকনো পাতা
_____________
বাড়ি বদলের সময় মালতি বাড়িওলিকে বলে, "মাসিমা আপনি আমাদের সাথে যেতে পারতেন!"
মাসিমা:- "ঝরা পাতাকে সাথে নিতে নেই মা!"

৬)
লাভ লোকসান
________
বাংলা শিক্ষিকা সোহিনীকে বলেন, "দেখ আমি কোনো ঝুটঝামেলায় থাকি না, তোকেও বারণ করছি বিদ্যালয়ের বিতর্কে থাকতে, লাভ নেই কোনো।"

৭)
আনুগত্য
________
-কপিল, কাল বৌভাতের দিন নতুন বৌমাকে আলতা পরিয়ে যেও।
-দাদাবাবু, বরযাত্রী গিয়েছিলাম তখনই আমার ছেলে মারা গেছে; অশৌচ চলবে!

৮)
ভবিষ্যতের ইতিহাস
________________
-মা, নীচে থেকে গন্ধ আসছে, ঠাম্মার দরজাটা খোলা? 
-তোর বাবার কাজ, বুড়িটা নিশ্চয়ই পায়খানা করেছে।
-আমরাও তো বুড়ি হবো!

৯)
বৈধ চিটিং
_________
বামা, আমার কিছু টাকা তুলে এনে দিবি? কমলিকাকে দেব পূজার বাজার করতে!
সেতো সব এখন আমার, তোমার তো নয়।

১০)
ফুটেজ খাওয়া
_____________
-এই যে ভাই, একটা ভালো করে ফটো তুলে দাওতো, সবাইকে দেখাব--
-আমি ভিডিও করছি বৌদি, মৃতদেহের পাশে কাঁদতে বসুন!

১১)
অনধিকার চর্চা
____________
বীণা, তোর বাড়িতে ছেলেটাকে রোজ আসতে বারণ করিস, এটা ভদ্রপাড়া।
আমার ঘরে কে আসবে সেটা পাড়ার লোকে ঠিক করবে? 

১২)
মূল্যায়ণ
_______
ছোট্ট সীমা বাবাকে শুধালো, "বাবা কার অভিজ্ঞতার দাম বেশি? দাদা এগ্ৰিকালচারাল পড়ছে আর মধু দাদা চাষ করছে!"
-"দুজনেই সেরা!"

১৩)
অসৎ উদ্দেশ্য
___________
সাগরবাবু মধুরিমাকে শুনালেন, "আচ্ছা মধু আমি এতকিছু তোমাকে দিতে চাই, নাও না কেন?"
মধুরিমা:- "আর কাউকে দেন না তাই!"

১৪)
খিদের পেটে খাবার 
_______________
-ঠাকুমা, সকালে আমাদের চা বিস্কুট দাও, বাদল কাকুদের গুড় রুটি দাও কেন?
-ওদের কাছে বিস্কুট বিলাসিতা, পেট ভরে না দিদিভাই।


১৫)
বন্দিদশা
________
-বৌদি, এক মাস আমি বিছানায় পড়ে, একবার খবর নিলে না?
-লকডাউনে সবার বন্দিদশা, কিভাবে বুঝব ভাই তোমার শরীর খারাপ!

১৬)
অবৈধ সম্পর্ক
____________
অফিসের বস জয়িতাকে বলেন, "আমার প্রস্তাবকে অবৈধ বলছ?"
-"কারণ দুজনেরই সংসার আছে!"
-"ওরা জানবেও না--"
-"তবুও আমি সম্মত নই।"

১৭)
অন্ধকার ভবিষ্যৎ
______________
-মানু, লেখাপড়া করে শেষমেষ কসমেটিক্সের এজেন্সি করছিস?
-যেখানে চাকরি করছিলাম ওটা বন্ধ হয়ে গেছে যে কাকু!
-ক্রেতা কোথায় পাবি?

১৮)
বেহাল অবস্থা
____________
-শুনছ, সনকার জন্য একটা ভালো পাত্র পেয়েছি, দেনাপাওনা নেই!
-মেয়েকে চাকরি করাবে না?
-স্কুল, কলেজ, চাকরি সবইতো বন্ধ গো--

১৯)
স্বাভাবিক সম্পর্ক
_______________
-আরতি ছেলেকে সাবধান কর, নেহার ঘরে যেন না যায়! ওদের মেলামেশার সম্পর্কটাই অবৈধ--
-এখন সহবাস বৈধ, মেলামেশা অবৈধ নয়ই।

২০)
জল্পনা
________
শেষ বয়সে রথিন মিস্ত্রী বসে বসে ভাবেন, "জীবনটা খেটে গেলাম রঙিন জল্পনায়, আজ সুখী হয়েও কিন্তু মনে খুশি নেই।"


___________

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়