পোস্টগুলি

ছড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মন খুঁজে ফেরে

মন খুঁজে ফেরে মুনমুন মুখার্জ্জী নাই কোনো কাজে তাড়া আশে পাশে ছিল যারা-- আজ তারা বহু দূরে যে যার নিজের ঘরে; সময় কাটে না তাই শিশুদের পরশ চাই; মন তাই ডেকে যায় আয়রে তোরা আয়; তোরাই আমার আকাশ একমুঠো মুক্ত বাতাস।

ছেঁচা আম

ছেঁচা আম মুনমুন মুখার্জ্জী ও ঠাকুমা, খাবে নাকি আজ  অল্প কাঁচা আম? নুন লংকায় মাখব আমি,  খাবে ছেঁচা আমি?  ছোটবেলায় যেমন করে তুমি দিতে আমায় মেখে-- তেমন করেই দেব তোমায়  তুমি খাবে সুখে। ফোকলা মুখে চুষে খাবে  আমলাবে না দাঁত, তোমাকে আমি খাইয়ে দেব হোকনা আজ রাত। ও মাগো, তাকাচ্ছে দেখো করছে জিভ লকলক, ফোকলা দাঁতে সোনা ঠাকুমা হাসছে ফকফক।

হাসির দেশ

হাসির দেশ মুনমুন মুখার্জ্জী টিয়া, ময়না, শালিক, চড়ুই  সবাইকে গিয়ে বল; ঠাকুমা, দাদু, খোকা, খুকু  আনে যেন ফল। ডাক এসেছে হাসির দেশে  হাসতে সবাই চল-- ঢাক বাজিয়ে ডাকছে মোদের,  করব কলোর কল।