পোস্টগুলি

অণু গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আনন্দ

আনন্দ  মুনমুন মুখার্জ্জী - মা মা, জানো তো, ইস্কুলে আজ দুটো করে চকলেট দিয়েছে।  - ও তাই? - হ্যাঁ গো যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তাদের একটা করে পেনও দিয়েছে।  - বেশ পেনটা আমায় দিয়ে দিস! - ইসস কেন দেব? - বাহ রে আমি অত কষ্ট করে তোকে শেখালাম তাই তো করতে পারলি, না হলে অন্যদের মত শুধু দেখতিস। সবাই এসেছিল? - না মা, যারা পড়াশোনায় ভালো তারা আসে নি-- - দেখলি, আমার কথা মিলে গেল, ওরা ঘরে পড়ছে। আর তুই আনন্দ করতে চলে গেলি-- - আনন্দ আর কোথায়? দুদিন ধরে তুমি বকে বকে তৈরি করলে, আজ পরীক্ষা দেওয়ার মত উগরে এলাম। এরপর আবার টিউশনি আছে! - পড়তে তো হবেই না, সামনে ফাইনাল পরীক্ষা--  - সেই তো শিশুদিবস একটা বড়দের ভালো সাজার দিন আমাদের অবস্থা একই থাকে।  - তাই না?  - হুম তো। আমার চেয়ে ঢের ভালো কাটলো যারা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে নি। শিখতে হয় নি, ডিসিপ্লিন মেনে করতেও হয় নি। শুধুই আনন্দ করেছে।