তারিখের গুরুত্ব
শিরোনাম : তারিখের গুরুত্ব মুনমুন মুখার্জ্জী সময় বয়ে যায় জলের মতো কল কল কল-- কয়েকটি তারিখ বছর বছর ফিরে করতে আসে ছল। আনন্দের কথা মনে পড়েনা, আসে দুঃখের-- মনটা কঠিনতম হয়, পথটা খুঁজি সুখের। জীবনের নাম প্রতিযোগিতা, স্বপ্ন পূরণের খোঁজ; নতুন পথের সন্ধানে আমরা চলি রোজ। ব্যর্থ জীবন খুঁজে চলি নতুনভাবে আশ্রয় ভালোবাসা, সম্মান পেলে হয় সময়ের সাশ্রয়; অতৃপ্ত বেদনাগুলোই আধার হয় স্বপ্নের। তাইতো আমরা পথ খুঁজে এগিয়ে চলি বারে বার, একটা তারিখে মনে পড়ে যায় পুরোনো কত কারবার।