২) মুহূর্তরাও গল্প শোনায়
একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) ঘন বর্ষা ________ সেদিনও এমনি আকাশের মুখ ছিল ভার, ঘনঘোর বর্ষা, বর্ষাতি ছিল না সাথে, তুমি ছাতা নিয়ে ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছিলে! ২) সাধন ভজন ___________ বন্ধু মধুসূদন এত বছর ধরে তুমি মঠে সাধন ভজন করছো, মা-মরা মেয়েটা বা তোমার মা-বাবার খবর নিয়েছো? ৩) একলা মন _________ সন্তান বিদেশে থাকে। স্বামী মারা যাওয়ার পর মীরাদেবী একাই সমাজসেবী সংগঠন গড়েন। তাঁর একলা মন এখন আর একলা নয়। ৪) উপযুক্ত শিক্ষিত ______________ রাজীব বাবু ছেলেকে বহু কষ্ট করে শিক্ষিত করলেন। ছেলে ভালো উপার্জন শুরু করতেই পিতা মাতার বিশ্ব ভ্রমণের ব্যবস্থা করেন। ৫) নিদ্রাহীন নির্বাসন _______________ একমাত্র ছেলে কলেজ না গিয়ে খবরের কাগজ বিলি করে, অভাবী সুব্রতবাবুর রাতগুলো নিদ্রাহীন নির্বাসনে কাটে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে। ৬) অনলাইন বনাম বেকারত্ব _____________________ -বন্ধু, তোরা বড্ড অবুঝ, কাকু যুগের সঙ্গে বেমানান, অনলাইন কিছুই পারেন না। -চেষ্টা করিনি, তোমাদের মতো বেকারের সংখ্যা বাড়বে! ৭) নীরব সংলাপ ____________ মিলনের আকাঙ্খায় নদীর দুই পাড় কেঁদে যতই বানভাসি হয় ততই দূরত্ব...