একলা আকাশ
একলা আকাশ
মুনমুন মুখার্জ্জী
আমার একলা আকাশ আমার কাছে বড্ড বেশি প্রিয়,
প্রিয় জনেরা সময় বুঝে সুযোগ নিয়ে হয় অপ্রিয়।
অপ্রিয় যত নিয়ম কানুন, সে সব মানলেই বন্দী--
বন্দী করে সুতোর টানে নাচানোটাই অভিসন্ধি।
অভিসন্ধি বুঝে নিয়ে তাদের করলেই প্রতিবাদ--
প্রতিবাদ দাবাতে দোষী সাজিয়ে করবে বাজিমাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন