নতুন সংকল্প


নতুন সংকল্প
মুনমুন মুখার্জ্জী

শীত পড়েছে খুব জাঁকিয়ে ভাবছি কোথায় যাই-- 
সমুদ্র যেন বলছে ডেকে আয়রে কাছে আয়!

মাতব এবার ঢেউয়ের তালে উত্তাল হবে মন,
মন খারাপের যত পোকা উড়ে যাবে তখন।

উত্তাল ঢেউয়ে খানখান হোক সমস্ত অহংবোধ,
উদ্ভাসিত হয় যেন মনে সংযোম, ন্যায়বোধ।

এক সমুদ্র নোনা জলে চোখের জল নগণ্য,
অপরের জন্য হাত বাড়িয়ে নিজেকে করব ধন্য।

আয়রে সবাই কে কোথায় আছিস মাতবো সমুদ্রতটে,
হাসি কলতানে জমবে আসর, যাক না সূর্য পাটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়