মনোবাঞ্ছা
মনোবাঞ্ছা
মুনমুন মুখার্জ্জী
একটু একটু করে সরে যাব দূরে,
একটু একটু করেই অনেক দূরে,
একটু একটু করে ভুলে যাবে সবাই,
স্মৃতি হয়েও আমি থাকবোনা তাই।
মাঝে মাঝে আমার ধৈর্য হারায়
মাঝে মাঝে নিজেই হারিয়ে যাই,
লেখক হতে আসিনি দুনিয়ায়,
কবি ডাকলে তাই দুঃখ পাই।
এসেছিলাম মেয়ের গান শোনাতে,
এসেছিলাম মেয়ের দুনিয়া সাজাতে,
ভেবেছিলাম সবাই আশীষ দেবে,
সময়ে অসময়ে ওর পাশে থাকবে।
সব না পেলেও পেয়েছি অনেক,
আত্মীয়রা দূর গিয়েছে শতেক,
বন্ধু অনেক গেছেন পগার পার,
ফেসবুকের বন্ধু ডাকেন বার বার।
সঞ্জয়দা, সৌমেনদা সুযোগ দিয়েছেন,
সুতপা, তন্ময়দাও গাইতে ডেকেছেন,
নারায়নী, চন্দনদা উৎসাহ দিয়েছেন,
ছন্দাদি, বরুণদা ভালবাসায় ভরিয়েছেন।
আরও আরও অনেকে আছেন যাঁরা,
প্রতি নিয়ত খোঁজ খবর নেন তাঁরা,
ফেসবুক দিয়েছে মেয়ের ঝুলি ভরিয়ে,
মন খারাপের মেঘ দিয়েছে উড়িয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন