টুপি পড়ানো

টুপি
মুনমুন মুখার্জ্জী

টুপি পড়তে ভালো লাগে না,
ভালো লাগে পড়াতে;
যদিও কখনো পড়তে হয়
সে একান্তই অনিচ্ছাতে।

টুপি পড়ায় নেতা মন্ত্রী
পাড়ার মস্তান দাদা,
প্রতিবাদ যদি করেছ তুমি

গায়ে ছিটাবে কাদা।

শিশুদের টুপি পড়ানো যেন
জলের মতো সোজা,
ভাবিনা তো কেউ কখনো
ওটাই ভবিষ্যতের বোঝা।

উঠতে বসতে টুপি পড়াই
যাকেই পায় কাছে,
কেউ কখনো টুপি পড়ায়নি
হয়তো পাবেনা খুঁজে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়