আর ক'টা দিন

আর ক'টা দিন
মুনমুন মুখার্জ্জী

লিখতে চাই অনেক কিছু
ফোনটা ভীষণ জ্বালায়,
ফোনের সাথে নেটটাও যে 
পাল্লা দিতে চায়।

টাইপ না হলেই ভাবি
পড়ব আমি এবার,
তখন আবার পালিয়ে যায়
খুঁজে পাই না আর।

আর কিছুদিন সবুর করো
ফিরব আবার ছন্দে,
পড়ব লিখব আগের মতো
সকাল হোক বা সন্ধ্যে।

পরিস্থিতি ভালো হলেই 
কিনব নতুন ফোন,
আর কোনো নালিশ কারো
থাকবে না তখন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়