খুড়োর কার্যকলাপ
খুড়োর কার্যকলাপ
মুনমুন মুখার্জ্জী
রামু খুড়ো ছিল চাষা, পেলেন হঠাৎ লটারি
কোটিপতি হয়ে খুড়ো বানালেন বাড়ি গাড়ি।
মনে ছিল যত শখ ঘাপটি মেরে বসে--
সবই তিনি মিটালেন এক বছরেই চষে।
বছর ঘুরে হলেন তিনি মস্ত কোটিপতি;
চাষা তকমা উধাও হল, ঠাঁটবাটেই মতি।
আত্মীয়রা তাঁর চোখে হলেন শুধু চাকর--
সত্য বললে ছুঁড়ে ফেলেন যেন সে কাঁকর।
দুঃখে সবাই বিদায় নিলে তিনি হলেন একা
টাকা ছড়িয়ে মন পান না, মনটা হল ফাঁকা।
টাকায় করে পকেট গরম, মনে আসে শূন্যতা,
জুলুম করে চাহিদা পূরণ, পায়না মন পূর্ণতা।
প্রিয়জনের জন্য কেঁদে উঠলো যখন তাঁর মন,
ছুটে গেলেন সবার মাঝে, ধন্য করলেন জীবন।
বিলিয়ে দিলেন সবটুকু তাঁর, অল্পতেই বাঁচা যায়!
খাওয়া থাকা দুটো পোশাক বলো আর কিবা চায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন