পুনর্মিলনের সাধ


পুনর্মিলনের সাধ
মুনমুন মুখার্জ্জী

ওলো সখি আয়     ত্বরা করি আয়
  কানু বুঝি ওই আইলো হেথায়,
ব্যকুল হিয়া          ঘুম জাগানিয়া
   বিরহে কাঁদিয়া উঠিছে সদাই।

শূণ্য যমুনা চর        আসিলে ননীচোর
    দাপিবে সে তারি কালো জলে,
নীল রঙ কান্হার     যমুনা নিও এবার
    ভুলিও না আর কোনো ছলে।

শুকায়েছে আঁখি      দুঃখী মনপাখি
    মিলনে পিয়াসী ছিনু বহুদিনে,
আসিতেছে নাও      সুদূরে কোথাও
   আজি বানভাসি হবো কানু সনে।

সাজায়ে দেলো আয়  দুলিবো দোলায়
   ফুল সাজে আমায় সাজায়ে দে,
শোন্ শোন্ শোন্       মন দিয়ে শোন্
   শ্যামের বাঁশি ওই বাজিল রে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প