ছেঁচা আম

ছেঁচা আম
মুনমুন মুখার্জ্জী

ও ঠাকুমা, খাবে নাকি আজ 
অল্প কাঁচা আম?
নুন লংকায় মাখব আমি, 
খাবে ছেঁচা আমি? 
ছোটবেলায় যেমন করে তুমি
দিতে আমায় মেখে--
তেমন করেই দেব তোমায় 
তুমি খাবে সুখে।
ফোকলা মুখে চুষে খাবে 
আমলাবে না দাঁত,
তোমাকে আমি খাইয়ে দেব
হোকনা আজ রাত।
ও মাগো, তাকাচ্ছে দেখো
করছে জিভ লকলক,
ফোকলা দাঁতে সোনা ঠাকুমা
হাসছে ফকফক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়