মিলন

মিলন
মুনমুন মুখার্জ্জী

সবুজ সবুজ পাতার ফাঁকে, কদম সোনা দুলতে থাকে;
সোনালী রুপোলি রঙে খোকা খুকুর মনকে ডাকে। 

কদম গাছের ছায়ার তলে, তারা দুজন খেলতে থাকে; 
বৃষ্টি এলে ঝমঝমিয়ে, দুই-জনাতে ভিজতে থাকে।

দেখতে দেখতে বয়স হল, ফুলের গন্ধে মন মাতলো;
শ্রাবণ ধারায় রাগ অনুরাগে কদম তলার সোহাগী আলো। 

হটাৎ এল বিদায় বেলা, কাজের খোঁজে প্রবাসী হওয়া;
অবসরে স্মৃতির মাঝে কদম তলাতেই আসা যাওয়া।

অবশেষে বাজল বাঁশি, কদম ফুলও উঠল হাসি;
সৌরভে তার ডালি সাজিয়ে দুজনে বলে ভালবাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প