জীবনের খেলা

জীবনের খেলা
মুনমুন মুখার্জ্জী

যোগ্যতা অনেকটা ঠিক বুদবুদির মতো, 
যোগ্যতা দাবানো যায় না, চেষ্টা করো যত; 
সে তো উপর দিকে উঠতেই থাকে। 

দরকার শুধু একটা সুযোগের অপেক্ষা-- 
সুযোগ পেলে সে ছড়িয়ে দেবেই আলো--
নিজেকে মেলে ধরবে তখন চারিদিকে।

যারা পথে কাঁকর বিছিয়ে আনন্দ পায়--
যারা পাশে কখনই দাঁড়ায় না অসময়--
ধৃতরাষ্ট্র হয়েই তাঁরা চোখ বুঁজে থাকে--

শিখরে পৌঁছালে কিন্তু আসে ঠিক পাশে --
ভাবখানা এমন যেন কত শুভাকাঙ্ক্ষী সে,
তাইতো মন ওসব থেকে দূরেই থাকে।

কালের নিয়মে ম্লান হয় দুঃখের স্মৃতি কথা,
ভুলে যায় সবাই একদিন কি দিয়েছিল ব্যথা, 
রং-মিলান্তি খেলা চলে জীবন যুদ্ধের বাঁকে।

অসময় কেটে যায় অনেকের পরশে হেসে, 
একাকী মনের কোণে তাদেরই মেলা বসে,
সুখ স্মৃতির ডালি নিয়ে তারাই পাশে থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়