তারিখের গুরুত্ব


শিরোনাম : তারিখের গুরুত্ব
মুনমুন মুখার্জ্জী

সময় বয়ে যায় জলের মতো কল কল কল--
কয়েকটি তারিখ বছর বছর ফিরে করতে আসে ছল।
আনন্দের কথা মনে পড়েনা, আসে দুঃখের-- 
মনটা কঠিনতম হয়, পথটা খুঁজি সুখের। 
জীবনের নাম প্রতিযোগিতা, স্বপ্ন পূরণের খোঁজ; 
নতুন পথের সন্ধানে আমরা চলি রোজ।  
ব্যর্থ জীবন খুঁজে চলি নতুনভাবে আশ্রয় 
ভালোবাসা, সম্মান পেলে হয় সময়ের সাশ্রয়; 
অতৃপ্ত বেদনাগুলোই আধার হয় স্বপ্নের।
তাইতো আমরা পথ খুঁজে এগিয়ে চলি বারে বার,
একটা তারিখে মনে পড়ে যায় পুরোনো কত কারবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প