একটা ভুল
একটা ভুল
মুনমুন মুখার্জ্জী
একটা ভুল অনেক সত্যকে মিথ্যা করতে পারে,
একটা ভুল স্বপ্নের ঘর নিমেষে ভাঙতে পারে,
একটা ভুল কাছের মানুষকে দূর করতে পারে,
একটা ভুল সারাজীবনের কষ্ট হতে পারে,
একটা ভুল সম্পর্কের মূলে আঘাত হানতে পারে,
একটা ভুল বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটাতে পারে,
একটা ভুল মানুষকে সঠিক চেতনা দিতে পারে,
একটা ভুল চেনা মানুষের মুখোশ খুলতে পারে,
একটা ভুল কাউকে নতুন পথ দেখাতে পারে,
একটা ভুল জীবন চিরতরে শেষ করতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন