ভাবো
ভাবো
মুনমুন মুখার্জ্জী
তোমার ঘরে কেউ নাই?"
"আছে আছে, সবাই আছে,
সবাই মিলে বেচেই খাই।"
"সেতো বুঝলাম কিন্তু তুমি
আর কিছুই পেলে না?
নিমের দাঁতন, শালপাতা
এযুগে কেউ কেনে না।"
"জিনিসপত্রের দাম বেড়েছে,
টাকা পয়সা সবার কই?
দাঁতন করে শালপাতায় খাবে
গরম ভাতে টক দই।
পেস্ট বলো আর ধোয়ার সাবান
তারচেয়ে দামে কম,
তোমাদের শরীর থাকবে ভালো,
আমিও পাব অনেক দম।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন