চল পালাই

চল পালাই
মুনমুন মুখার্জ্জী

মনের দুঃখে সুখ বলে, "চলরে কোথাও পালাই",
ঘাড় ঘুরিয়ে সারি বলে, "আমিও ভাবছি তাই।
থাকব না এই শহরে, এখানে বোকাদের বাস--
জেনে বুঝে লোকেরা এখানে করে রোগের চাষ।
প্রকৃতিতে ছড়িয়ে চলে অনবরত দূষণের বিষ
বসন্তের কোকিল দেয় না তাই আগের মত শিষ।
মারন ব্যাধি আনছে ডেকে লোভী জাদুকর 
মানুষ হয়েছে অন্ধ আজ, বোঝে না আপন পর।
নিন্দার বোঝা চাপায় শুধু সবাই অন্যের কাঁধে
বোকার দেশে থাকতে তাই পরান আমারও কাঁদে।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়