কবি হয়ে যাই
কবি হয়ে যাই
মুনমুন মুখার্জ্জী
আকাশের মুখ ভার, করেছে সে রাগ, অকারণে গজরায়--
কাজল কালো চোখ দেখিয়ে যেন হঠাৎ হঠাৎ চমকায়।
মাটির ডাকে আচমকায় তার অভিমান ঝরে যায়,
সোঁদা গন্ধে তৃষিত বুকে ধরা সবটুকু শুষে নেয়।
তাদের মিলনে প্রকৃতি যেন আনন্দে ভেসে যায়--
সবকিছু দেখে তখন আমি যেন কবি হয়ে যাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন