মনে মনে ভিজি
মনে মনে ভিজি
মুনমুন মুখার্জ্জী
চলো দু'জনে ভিজি;
শ্রাবণ ধারায় আমরা দুজনায়
নেব আনন্দ খুঁজি।
বয়স বেড়েছে, তাতে কি হয়েছে?
মনটা আজও তাজা,
ভয় নেই কারো, ভিজে নিতে পারো,
কে দেবে তোমায় সাজা?
আছে রোগ ভয়, তাতে কি হয়,
ভিজব না তাই বলে?
তুমি যদি বলো, তবে তাই চলো,
মনে মনে ভিজি তাহলে।
তবে তাই হোক, থাক রোগ ভোগ,
বৃষ্টির নাচন দেখি,
গরম চায়ে চুমুক দিয়ে,
অপরূপ স্বপ্ন সেকি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন