অঝরে ঝরে
অঝরে ঝরে
মুনমুন মুখার্জ্জী
প্রথম বরিষণ যদি কখনো অঝরে পড়ে ঝরে
অকারণে মনটা তখন সবারই কেঁদে মরে;
সবাই যে হয় তখন একই পথের পথিক--
কেউই জানে না কোনটা ঠিক, কোনটা বেঠিক!
বিষাদের কালো ছায়া সবাইকেই জবাই করে।
মনে তখন প্রথম বৃষ্টির আনন্দ আসে না,
বিগত প্রেমের দুঃখেও মন আর কাঁদে না,
আসে না মনে আর নতুন ছন্দ তাল,
নিস্তব্ধ হতাশায় কাটে সকাল বিকাল।
আনন্দে গা ভাসাতে আর মনটা চায় না।
তবুও বিশ্বাস থাকে সূর্য উঠবেই আবার,
কেটে যাবে সেদিনই সবার মনের আঁধার;
আগের মতই আবার হাসবে বসুন্ধরা--
প্রকৃতি লাগবে হয়তো আবার মনোহরা!
আহ্লাদিত হবে মন আগের মতন সবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন