ছাতা না থাকার মাশুল

ছাতা না থাকার মাশুল
মুনমুন মুখার্জ্জী

শোনো শোনো, বলি শোনো, সে এক রাতের কথা--
অটোর লাইনে দাঁড়িয়ে ছিলাম, ছিল না সাথে ছাতা!
আগে পিছে ষাট সত্তর, তার মধ্যেখানে আমি,
ঘন্টা খানেক দাঁড়িয়ে ছিলাম জানেন অন্তর্যামি;
অটোগুলো যে কোথায় গেল, কি রে হবে উপায়?
একই প্রশ্ন মুখে মুখে ঘোরে, উত্তর কোথাও নাই!
ঘেমে নেয়ে করুণ অবস্থায় মেঘের হল হঠাৎ দয়া--
ঝরঝরিয়ে ঝরে দেখালো অযাচিত দারুণ মায়া!
ফট ফটা ফট ছাতা খুলে যে যার বাঁচায় মাথা,
ভিজতে থাকলাম একা অঝরে, সঙ্গে নেই ছাতা।
বৃষ্টির ঢল নেমেছে মাথায়, ঝরছে ছাতার জল--
মন বলছে, বোঝ এবারে, ছাতা না আনার ফল!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়