বাঁচার মত বাঁচতে

বাঁচার মত বাঁচতে 
মুনমুন মুখার্জ্জী

আমি আজ সুখেই আছি
বাঁচার মতই বেঁচে আছি।
কে কি বলল নেই ভাবনা!
কারো জন্য আর ভাবি না;
ভাবতাম যখন সবার কথা--
কেউ ছিল না আপন সেথা!
সবাই যেন সুযোগই নিত--
আমার কথা কেইবা ভাবত?
এখন বরং ভালোই আছি--
বাঁচার মত বাঁচতে শিখেছি।
মনের কথাও বলতে পারি,
অপছন্দ হলে বিরোধ করি।
মনের সাথী অনেক পেয়েছি,
মিলে মিশে দিব্যি আছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়