বলো বেশ বেশ বেশ

বলো বেশ বেশ বেশ
মুনমুন মুখার্জ্জী

আমার কর্তা ভীষণ ভালো নিন্দা কোরো না কেউ
চারিদিকে ছড়িয়ে আছে আমার অনেক ফেউ।
নিন্দা করার কিচ্ছুটি নেই, পেশায় তিনি দালাল;
কথাবার্তায় কিন্তু তিনি করেন না কাউকে হালাল।
পোস্ট অফিসের এজেন্ট তিনি, একটু বেশি বকেন,
গল্পের বাহানায় বকতে দিলে ভীষণ ভালো থাকেন।
দোষটা অবশ্য অভ্যাসগত, ক্লাইন্টগুলোও সেরকম
একটা কথা একবার বললে করেন বকম বকম।
তার জন্যও দোষ দিই না, সবটাই বোঝাতে হবে,
না হলে পরে তো আবার তাঁরই ঝামেলা হবে।
যে কথাটা জানেন না তিনি শুধিয়ে মুখস্থ করেন,
সময় হলে আমার কথা আমাকেই বুঝিয়ে ছাড়েন।
তাতে আর এমন কি দোষ, মজা তো লাগে বেশ,
বাকি কথা পরে বলব, আজকে করলাম শেষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প