আতঙ্কিত মন


আতঙ্কিত মন
মুনমুন মুখার্জ্জী

প্রথম বর্ষণের শুরুতে যদি হানা দেয় সাইক্লোন--
বৃষ্টিতে ভেজার মজা তখন খোঁজে না আর মন।
ভাবি আপদ বিদায় হলে একটু তো হাঁপ ছাড়ি,
জানি না কতজনের উজাড় হল সাধের ঘরবাড়ি।
প্রেম বিরহ দূরে থাকে, আতঙ্কিত তখন মন,
রোগ অসুখের বাড়বাড়ন্ত হতে আর কতক্ষণ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প