হঠাৎ এক মুহূর্তে

হঠাৎ এক মুহূর্তে
মুনমুন মুখার্জ্জী

অনেক দিন পরে হঠাৎ দেখা হলে বিশেষ কারো সাথে মুহূর্তরা থমকে দাঁড়ায়--
পুরোনো ভালোলাগাগুলো সিমেনার মতো ভেসে ওঠে চোখের পর্দায়!
কিম্বা বিরক্তিকর সেই খারাপলাগাগুলো মনে পড়ে গিয়ে গা গুলায়।

মনেই থাকবে না সময়ের সাথে সবকিছুই বলতে যেতে পারে;
মনে হবে যেন পুরোনো স্মৃতি বর্তমানকে ছিন্নভিন্ন করতে পারে;
মনে হতেই পারে স্বপ্নময় অতীত আমাকে আবার জড়িয়ে ধরতে পারে!

হয়তো হারিয়ে যাবো তার খেয়ালে, না হলে করব তীব্র আঘাত--
হয়তো তার চোখে জায়গা খুঁজব, কিম্বা মনকে জোর পদাঘাত,
সে মুহূর্তে ঠিক কি ঘটে যাবে কেউ জানে না তার ঘাত প্রতিঘাত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়