কি দিন এল

কি দিন এল
মুনমুন মুখার্জ্জী

এ কি দিন এল ভাই
ছুটিতেও ছুটি নাই,
ভুলেছি স্কুলের গলি
হয়েছি নিয়মের বলি।
ঢাকা মুখ বদলাবে
পরে কি চেনা যাবে?
খেলাধুলা সব মানা
দুশ্চিন্তা অজানা।
নিয়ে আয় ওয়াকিটকি
চুপিচুপি দু'জনে বকি;
নাহলে ফোন আন
দু'জনে গাই গান।
হয়েছি আজ বন্দি
খাটেনা তো ফন্দি;
ভেবে ভেবে নাজেহাল
কেমনে কাটি জাল।
পেলে একটা ডানা
কে আর করত মানা--
উড়ে যেতাম ফাঁক গলে
জড়াতাম তোকে গলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়