মনের মত
মনের মত
মুনমুন মুখার্জ্জী
দুঃখ দেয় হাজার লোকে!
সব কি মনে জমিয়ে রাখে?
মন কোনো ডাস্টবিন নয়,
দুঃখ শোকে ভরা কি রয়?
দুঃখ কষ্ট সরিয়ে রেখে,
সুখের পরশ গায়ে মেখে--
মন রাখি তাই ফুরফুরে;
মিষ্টি মধুর স্মৃতির সুরে।
নিন্দুকে শুধু নিন্দাই করে,
তর্ক করে পায়ে মাড়িয়ে!
ঈর্ষাতেও অপমান করে,
দূর্বলতাই প্রকাশ করে।
চাহিদা আমার খুবই অল্প,
লোভ লালসার নেই গল্প;
লোকের কথায় কি আসে?
তাদের নিয়ে সবাই হাসে।
আমি থাকব আমার মত--
মনের গল্প করব যত;
তাদের পাশে থাকব তত,
যারা আমার মনের মত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন