আমার ভাষা


আমার ভাষা
মুনমুন মুখার্জ্জী

আমার ভাষা বাংলা ভাষা, 
এই ভাষাতেই সকল আশা
এই ভাষাতেই ভালোবাসা।

বাংলাই আমার মাতৃভাষা,
পাওয়া না-পাওয়ার কান্না-হাসা
এই ভাষাতেই কবিতায় ভাসা।

বাংলা এমন মিষ্টি ভাষা,
অনুকরণীয় আদর্শ ভাষা
বিশ্ব দরবারে স্বীকৃত ভাষা।

ভাষা শহীদদের প্রাণের ভাষা,
মুক্তিলাভের আলোর আশা
আমাদেরই বাংলাভাষা।

ঝুলিতে নানান উপভাষা,
মেঠো পথের ভালোবাসা
শুনলে মনে লাগে নেশা।

গল্প কবিতায় বাংলাভাষা,
প্রতিবাদে দেখায় দিশা
ভালোবেসে কাছে আসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প