ভালোবাসার পরশে


ভালোবাসার পরশে
মুনমুন মুখার্জ্জী

যমুনার ওই কালো জলে ভাসাতে পারি নাও, 
সঙ্গী হয়ে পাশে যদি থাকতে আমার চাও।
ঠিক দুপুরে ভাসতে ভাসতে ধরতে পারি সুর,
তোমার কথা বসলে তাতে গান হবে মধুর।
আস্তে আস্তে হারিয়ে যাব রূপকথার এক দেশে,
স্বপ্নে দেখা চরিত্রগুলো দাঁড়াবে সামনে হেসে।
এক মুহুর্তে রাঙিয়ে দেবে অচেনা কোনো রঙে
ফুলের সাজে ফুলের দেশে ফুলের অভিমানে।
উপছে পড়বে আনন্দ যেন, সাধ হবে সব পূরণ
এই পৃথিবী উঠবে হেসে, সার্থক হবে জীবন।
এলোপাথাড়ি হঠাৎ হাওয়ায় ভয় পাব না দেখ,
ভালোবাসার পরশ দিয়ে সামলে তুমি রেখো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প