নিয়মিত যত্ন চায়
নিয়মিত যত্ন চায়
মুনমুন মুখার্জ্জী
প্রকৃতির বুকে জন্ম নিয়েছি, প্রকৃতির কোলে বাস,
প্রকৃতি দিয়েছে উজাড় করে, হয় কতরকম চাষ।
বৈচিত্র্যময় প্রকৃতি আমাদের নানান জীবের ঘর,
ভাবি অবকাশে প্রত্যেকেই নির্ভর অন্যের উপর।
সেই সৃষ্টি আজ ধ্বংসের মুখে, চারিদিকে দুর্ভোগ,
নিত্য তাকে দিচ্ছি আঘাত করতে নিজে সুখভোগ।
বলব হয়তো কেটেছি কি গাছ, মেরেছি কি পশুপাখি?
মাছ-মাংস, শাক-সবজি খাবার বলেই খেয়ে থাকি।
খাবার জিনিস খেতেই হবে তাতে কোনো দোষ নাই,
বছর বছর উৎসব করে আমরা তো গাছ লাগাই।
কিন্তু আমাদের দোষেই চোরেরা উজাড় করছে বন,
কাঠ আর চামড়ার চাহিদাই তার একমাত্র কারণ।
বাতানুকুল যন্ত্র, রেফ্রিজারেটর বাতাসে ছড়ায় বিষ,
অতিরিক্ত কীটনাশকের প্রয়োগে মাটির ক্ষমতা শেষ।
বনভূমি শুধু লাগালে হবে না নিয়মিত যত্ন করতে হবে;
তাহলে প্রকৃতির স্বাভাবিকত্ব হয়তোবা ফিরে পাওয়া যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন