নগ্ন সমাজ
নগ্ন সমাজ
মুনমুন মুখার্জ্জী
মানুষের মন নগ্ন হয়েছে
কাপড়ের কি দোষ?
মেয়ে যাদের কাছে ভোগ্যপণ্য
তারাই দেখায় রোষ।
বলে কত ঝরে যাওয়া পাতা
ঝরে যাওয়ার ইতিহাস,
তবু তাদেরকেই দোষী করি
নিদারুণ পরিহাস।
সমাজের বুকে নগ্নতার ছাপ
রাখে অসাধু মানুষ,
নিজের গায়ে আঁচ না আসলে
তাদের জাগে না হুঁস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন