এলোমেলো ভাবনা

এলোমেলো ভাবনা
মুনমুন মুখার্জ্জী 

মাথার ভিতর পোকাগুলো 
করছে সদাই কিলবিল,
ফন্দি করেছে হাসির ঘরে 
এবার দেবে ওরা খিল। 

ওরা কিন্তু জানে না এটা
আমি হাসতে ভালবাসি, 
খুব দুঃখেও হাসির কথায় 
আমি বেজায় হাসি। 

শুনলাম সেদিন একটা কথা 
বলছি এবার শোনো, 
গোঁফে নাকি ছেলেরা বুড়ো 
কাটলে কেমন যেন --

দিদিমণিটা বড্ড বাজে, 
চুল ধরে শুধু টানে, 
ছাত্র হাসে চুলটা কেটে 
দিদিমণির মুখের পানে? 

পড়ার সময় বাচ্চাগুলো 
কেবল খাই খাই করে, 
গেমস খেলতে দিলে কিন্তু 
আপন মনে খেলা করে। 

পড়তে বসে সোজাটা পড়ে 
শিশুরা বেশ জোরে, 
কঠিন বিষয় চোখের নিমিষে 
বাদ দেয় চুপটি করে।

পড়তে পড়তে বললে কথা
শিক্ষক দেন মার,
বিরক্ত হয়ে একদিন শেষে
যেচেই খায় মার।

কেউ বলে স্যার পিঠে খাব
কেউবা বলে ঝাল, 
শিক্ষক মশাই হেসে ফেলে 
মিষ্টি করে দেন গাল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়