নীল স্বপ্ন
নীল স্বপ্ন
মুনমুন মুখার্জ্জী
পাহাড় ঘেরা হ্রদের মাঝে ছোট্ট এ খেয়া বায়ে।
আকাশ, পাহাড়, বৃক্ষলতা মধুর স্নিগ্ধতা ছড়ায়--
একপাশে তার ছোট্ট কুটির একাকী অপেক্ষায়।
ভাসতে ভাসতে এসেছি দোঁহে, কেউ কোথাও নাই
মুক্তির স্বাদ হাতছানি দেয়, যেদিকে দু'চোখ যায়।
একি অপরূপ রূপের মায়া, বুক ভরে শ্বাস নেব,
দুজনে মিলে খেয়ার দোলায় প্রেমের গান গাব।
হোক না গলা যেমন তেমন, সুর হোক এলোমেলো,
সুখ সাগরে ভাসব দুজনে, করবে না কেউ কেলো।
জোছনা যখন উপছে পড়বে ছোট্ট কুটির মাঝে--
নীল স্বপ্নে বিভোর হবো, কপোত কপোতির সাজে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন