জামাই ষষ্ঠী



জামাই ষষ্ঠী
মুনমুন মুখার্জ্জী

বছর ঘুরেতেই জামাই এসেছে 
করতে জামাই ষাট,
ধুতি পাঞ্জাবী পরে চাদর জড়িয়ে 
সম্পূর্ণ পরিপাট।
শাশুড়ি থেকেজ্যেঠশাশুড়ি 
করছেন সবাই তোয়াজ,
বিশ রকম পদ রান্না হয়েছে 
নয় কেউ ফাঁকিবাজ।
ছোট্ট ছোট্ট শ্যালক শালিকা 
রঙ্গ তামাসা করে
বড় শালিকা হাসি হাসি মুখে 
তালপাতাটা নাড়ে।
দেখে শুনে জামাই বাবাজী 
মনে মনে হেসেই খুন--
যত বেশি "লাগবে না" বলে 
তাগিদ আসে ততগুন।
শ্বশুর মশাইয়ের মুখে ভাসে 
চওড়া একটা হাসি,
কত আয়োজন করতে যে হয় 
কিনতে মেয়ের খুশি।
শেষে গম্ভীর হয়ে বলেন তিনি, 
"করতেই হবে শেষ--
এর চেয়ে ঢের বেশি খেতাম, 
চেহারায় দেখো রেশ।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়