জামাই আদর


জামাই আদর

মুনমুন মুখার্জ্জী


জামাই আমার ভীষণ ভালো, নেই কোনো বাহানা

মাছ মাংস হলেই হল, বেশি কিছু তার চায় না।

নিদেনপক্ষে ডিম হলেও চলে, কিছু ভাজাভুজি,

জলখাবারে দিতেই পারো লুচি কিম্বা সুজি।

শাক সবজির ঝামেলা নেই, তাইতো করি না--

আমার মতো ফাঁকিবাজ আর কেউ হবে না।

চিলি-চিকেন বা চাওমিনটাও ভীষণ ভালোবাসে

আলু সেদ্ধ ভাত দিলেও সে মুচকি মুচকি হাসে।

খেতে কিন্তু ভালোই বাসে, মনের মতো যদি মেলে

পরিমাণে যদিও কম খায়, আজকালকার ছেলে।

জামাই ষষ্ঠী নেই গো তবে আমাদের এই ঘরে--

সময় করে এলেই খাওয়াব জামাই আদর করে।

ভালো থাকুক, সুস্থ থাকুক এইটুকুই এখন চাই

খাওয়া দাওয়া আছে সারাজীবন, পালাচ্ছে কোথায়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প