বায়না


বায়না
মুনমুন মুখার্জ্জী 

বৃষ্টি রাণী, বৃষ্টি রাণী,
তোর চোখে কেন পানি?
তোর বুক ভরে জল
বল দিল কোন মালী?

খোকা খুকু সব কাঁদে,
পড়ে তোর এই ফাঁদে-- 
খেলা ধুলা সব বন্ধ!
সারা দিন কাটে মন্দ।

তারা ভেজে না জলে, 
না নৌকা গড়ে খেলে,
ঘর থেকে মানা আছে--
ওদের কি এসব সাজে?

মত পারিস তুই ঝর,
দিনে নয় রাত ভর--
দিনে তুই হাস শুধু, 
রামধনুর নিয়ে জাদু।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়