প্রণাম নজরুল

প্রণাম নজরুল 
মুনমুন মুখার্জ্জী 

আজও সমাজে হচ্ছে অশান্তি
হিন্দু মুসলিম ভাবনায়।
আগুন লাগিয়ে স্বার্থপর যত
লুটে পুটে খেয়ে যায়। 

বোঝে না তারা, অন্ধ যারা,
বোঝাবারও কেউ নাই,
সমাজের বুকে আয়না দেখি
নজরুলের রচনায়।

মুসলমান বিদ্বেষীরা তাঁরই গান
মন্দিরে বসে গায়,
হিন্দু বিরোধীরাও জলসায় মাতে
ভক্তিমূলক রচনায়।

সাম্যের গান গেয়ে চলি তাই
তিনি আছেন চেতনায়,
তাঁর কবিতাই সাহস জোগায়
কবিকে প্রণাম জানাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প