টাইপিং মিসটেক
টাইপিং মিসটেক
মুনমুন মুখার্জ্জী
শোনো ভাই বোন;
তোমাদের কাছে আসব না
বললাম কখন?
ফোনটা আমার ধোঁকাবাজ
জ্বালায় যখন তখন--
বিশ্বাস করো তোমাদের জন্য
কাঁদে আমার মন।
যখনই কাউকে টাইপ করি
ভুলভাল টাইপ হয়,
এমনি করে বলো তোমরা
কাহাতক পারা যায়!
এইতো সেদিন টাইপ করলাম
"টাকাটা পেয়েছিস?"
মেয়ে বলল কি সব লিখেছে
"টাকা খেয়েছিস"?
"বলতে গেছে" লিখতে গিয়ে
"বদলে গেছে" হয়--
লোকে আমায় পাগল বলবে
লাগছে তাই ভয়।
ভয়ে ভয়ে তাইতো এখন
লিখতে যাই না কিছু
উল্টো পাল্টা টাইপ হলে
মাথা হবে নিচু।
আমার কথা শুনে হাসছ
নাহয় একটু হাসো,
অশ্রুসিক্ত হয়েই একটু
সবাই মিলে ফাঁসো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন