সমুদ্রের প্রতি আহ্বান
সমুদ্রের প্রতি আহ্বান
মুনমুন মুখার্জ্জী
অশান্ত আর উত্তাল--
দুর্ভোগে পড়ে উপকূলবাসী
কেটে যায় তাদের তাল।
দিন আনে আর দিন খায় যারা
ভরসা তুমি তাদের,
বারে বারে কেন আঘাত হানো
কেন শাস্তি দাও তাদের।
তাদের বাঁচাতে ছুটে আসে কত
সেনা থেকে সমাজসেবী,
তোমার রাগের কবলে পড়ে
অনেকেই হয় ছবি।
সাংবাদিক থেকে কতনা দপ্তর
কাজ করে সামনে থেকে--
নিন্দুকেরা চা খেতে খেতে করে
নিন্দা খবর দেখে।
প্রাকৃতিক দুর্যোগে এড়ানো নিস্ফল
সরকারও যে অসহায়
চাইলেই একমাত্র তুমিই পারো
হতে অসহায়ের সহায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন