পুরুষ মানেই খারাপ নয় মুনমুন মুখার্জ্জী সব পুরুষই আবার খারাপ হয় না, তারা নারীদের অবহেলা করে না, অসম্মান করে না, ভোগ্যবস্তু মনে করে না। প্রথম রাতে নববধূকে বলেন, "মায়ের একটু খেয়াল রেখো, মা খুব একা, কোনো অসুবিধা হলে আমি আছি তো।" তিনিও কিন্তু পুরুষ। দিদিকে রাস্তায় কেউ টিটকারি দিয়েছে শুনে যে মানুষটি দৌড়ে যান মারতে, তিনিও কিন্তু পুরুষ। মা বাবা মরা বোনকে পরম যত্নে বড় করে নিজের পায়ে দাঁড়ানোর প্রেরণা দেন, তিনিও কিন্তু পুরুষ। দিন মজুরি করা বাপ নুন ভাত খেয়ে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে স্কুল কলেজের খরচা জোগাড় করেন, তিনিও কিন্তু পুরুষ। ভীড় ট্রেনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে "দিদি একটু বসুন" বলে জায়গা ছেড়ে দেন, তিনিও কিন্তু পুরুষ। ফাঁকা রাস্তায় একলা মেয়েকে দুর্বৃত্তদের হাত থেকে যে মানুষটি বাঁচান, তিনিও কিন্তু পুরুষ। বয়সের ভারে নুইয়ে যাওয়া বৃদ্ধ বৃদ্ধাকে বোঝা নিয়ে হাঁটতে দেখে যে মানুষটি গাড়িতে চাপতে বলে, তিনিও কিন্তু পুরুষ। কাজের চাপে হাঁপিয়ে ওঠা গৃহবধূকে ছুটি দেবার আছিলায় মাকে বলেন, "আজ বাইরের খাবার খেতে ইচ্ছে করছে" তিনিও কিন্তু পুরুষ। সেই সমস্ত বাবা, ভাই, স্বামী, বন...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন