কর্মফল

কর্মফল
মুনমুন মুখার্জ্জী

দোষ ধরা তো খুবই সোজা
পাশে থাকা নয়;
সৎ প্রচেষ্টাকে বাহবা দিতে
হয়তো লাগে ভয়।

মিথ্যাকে যত প্রশ্রয় দেবে
উঠবে ফুলে ফেঁপে ;
সুযোগ বুঝে সেই হয়তো
কখনও দেবে চেপে।

ন্যায়-নীতির পরোয়া করা
তাদের ধাতে নেই;
অসন্তোষ জমছে জানলেই
আঘাত হানবে সেই।

সত্যের সাথে থাকলে হয়তো
কষ্ট একটু হবে;
অসৎ সঙ্গ লাভজনক হলেও
হাত কামড়াতে বে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়