নতুন সূর্য


নতুন সূর্য
মুনমুন মুখার্জ্জী

মেয়ের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, অনলাইনে ডিগ্ৰি কোর্সে ভর্তির জন্য খোঁজ চলছে। 
এমন সময় খবর এলো ভাগিনবৌ আত্মহত্যা করেছে। বৌমার বাড়ীর থেকে ননদের ঘরের সবার বিরুদ্ধে মামলা করেছে শুনে ওরা গা ঢাকা দেয়। 
কি করবে পালক ভেবে পায় না। কাউকে না পেয়ে পুলিশ তাদের টার্গেট করতেই পারে। 
হঠাৎ পরিমল ফোন করে জানায় "মেয়েকে নিয়ে কোথাও চলে যাও, যা ভেবেছিলাম তাই। ভেতরের খবর পুলিশ আমাদের তুলে নিয়ে যেতে পারে।"
" কিন্তু কোথায় যাবো?"
"তোমার বাপের বাড়ী চলে যাও। আমি আসছি। দিদিদের কোনো খোঁজখবর নেই।"
পালক মেয়েকে নিয়ে বাপের বাড়ী গেলে সব শুনে একমাত্র ভাই তার মাকে ডেকে জোরে জোরেই বলে "যদি ওদের কিছু টাকা লাগে তো বলো আমি দিয়ে দেব। ওদের জন্য আমি ফাঁসতে যাব কেন? এখানেও পুলিশ আসতেই পারে।"
পালক ভাইয়ের কথায় অবাক হয়নি, সে জানত স্বার্থপর ভাই তার বিপদে দাঁড়াবে না।
মা কিছু বলতে গেলে বলে, "কিছু বলার দরকার নেই, তোমার জামাই আসুক, আমরা চলে যাব।"
সে ফোনে পিসতুতো দাদাদের সব জানায়, আশা ছিল তারা বিপদে পাশে দাঁড়াবেই।
ফোন পেয়ে দাদারা আশ্বাস দিয়ে বলে, "সামান্য জামাকাপড় আর মেয়ের ডকুমেন্ট নিয়ে ভোর ভোর এখানে চলে আয়। এখান থেকেই ভাগ্নীর ভর্তির ব্যবস্থা করবি। অনলাইন হয়ে ভালোই হয়েছে।"
পরদিন পালকরা সেখানে হাজির হতেই ওদের মনে হল যেন নতুন সূর্য দেখল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প